বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে মার্চ ২০২১ রাত ০১:০৮
৬৮৮
বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলাসহ তিন জেলায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্প চালু হয়েছে। সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে ইএইচডি প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। এ সময় সির্ভিল সার্জন ডাঃ সৈয়দ রেজাউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত থাকার পাশপাশি বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, এই প্রকল্পের ব্যবস্থাপনা মোঃ আব্দুস সালাম, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহমুদুল হক আযাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হাওলাদার, প্রেসক্লাব সম্পাক অমিতাভ অপু, প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী মোঃ মোমন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা শিক্ষা বিভাগের রিসার্স কর্মকর্তা নূরেআলম ছিদ্দিক, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাহাদাত হোসেন, সাংবাদিক আদিল হোসেন তপু, পৌরসভার স্টাফ মধাব চন্দ্র দে । অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য কাজ করেন এমন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। ভোলা জেলার চরফ্যাশন, মনপুরা ও ভোলা পৌরসভায় এই প্রকল্পের কাজক্রম শুরু হয়। এ ছাড়া বরগুনা ও পটুয়াখালী জেলায় এ প্রকল্প বাস্তবায়নে ইতিমধ্যে এম্বুলেন্স প্রদান করা হয়। স্থাপন করা হয় ডক্টও কল সেন্টারসহ বিভিন্ন কার্যক্রম। এই প্রকল্পের অধীন বিশেষ করে প্রতিবন্ধী জনগোষ্টীকে গুরুত্ব দেয়া হচ্ছে । উপকূলীয় এলাকার জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি হ্রাস পাবে বলেও জানান প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ভিয়েতনাম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। এদিকে ভোলার বিভিন্ন চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের সহজে স্বাস্থ্যবেসা দেয়ার জন্য নৌ-এম্বুলেন্সসহ বিভিন্ন উপকরণ দেয়ার প্রস্তাব করেন অতিথিরা। ৮টি প্রতিষ্ঠান এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। এরা হচ্ছে সিবিএম, আইসিডিডিআরবি, আইপাস, ডিআরঅঅরএ, খুলনা মুক্তিসেবা সংস্থা, পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট ( পিএইচডি), আরএইচস্টেপ ও ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনস।ওই সব প্রতিষ্ঠান সরকারের স্বাস্থ্যবিভাগ , পরিবার পরিকল্পনা বিভাগ, পৌরসভার স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় কওে প্রকল্প বাস্তবায়ন করার কথাও জানান ম্যানেজিং ডিরেক্টর।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত