চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে মার্চ ২০২১ রাত ০৯:৩৬
৭১৬
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপী উন্নয়ন মেলা চলছে। শনিবার (২৭মার্চ) থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এ উন্নয়ন মেলা চলছে। প্রতিবছরের মতো চরফ্যাশন উপজেলা পরিষদ ও পানি উন্নয়ন বোর্ড সহ ৫৪টি ষ্টল রয়েছে এ উন্নয়ন মেলায়। মেলায় চরফ্যাশন উপজেলায় বাস্তবায়িত এক যুগের উন্নয়নের তথ্য চিত্র তুলে ধরার পাশাপাশি নদী ভাঙ্গন রোধে বেড়িবাঁধ উন্নয়নসহ স্কুল কলেজ মসজিদ ও মাদ্রাসা সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন ও ভ‚মি সেবায় ডিজিটালাইজেশন সহ বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হচ্ছে প্রতি ষ্টলে।পানি উন্নয়ন বোর্ড ভোলা-২ এর উপ বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ড ভোলা -২ এর বাস্তবায়নে চরফ্যাশন উপজেলাবাসীকে নদী ভাঙ্গন রোধে প্রায় ৩০কিলোমিটার নদী তীরে সিসি বøক/জিও ব্যাগ স্থাপন সহ প্রায় ২৫ কিলোমিটার বøক দিয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। এছাড়াও পর্যটন নগর কুকরি- মুকরি ইউনিয়নকে বেড়িবাঁধ নির্মাণ এবং বর্তমানে ৬ট ¯¬æইসগেট নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের আওতায় বাস্তবায়িত কাজগুলোর স্থির চিত্র ও ভিডিও ডকুমেন্টস প্রজেক্টরের মাধ্যমে দর্শনার্থীদের মাঝে তুলে ধরা হচ্ছে। চরফ্যাশন উপজেলা ভ‚মি অফিসের এসিল্যান্ড (সহকারী কশিনার ভ‚মি) রিপন বিশ্বাস জানান, ভ‚মি অফিসের মাধ্যমে চরফ্যাশন উপজেলা বাসীকে ডিজিটাল খতিয়ান সহ জমির কর পরিশোধ কার্যক্রমও উদ্বোধন করা হয়েছে। এছাড়াও তথ্য সেবায় ভ‚মি অফিসে মুজিব ডেস্ক কর্ণার স্থাপন করা হয়েছে। এছাড়াও ভ‚মি অফিসের মাধ্যমে অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ সহ উন্নয়ন সেবাগুলো প্রজেক্টরের মাধ্যমে দর্শনার্থীদের দেখানো হচ্ছে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান ও চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন প্রমুখ নেতৃবৃন্দ।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক