অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩


ভোলা জেলার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে মার্চ ২০২১ রাত ০৮:৪৩

remove_red_eye

৯৮৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা জেলার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভোলা জেলার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ প্রধান অতিথির বক্তব্যে রাখেন। তিনি বলেন, এই গ্রন্থের লেখক আলহাজ্ব মু. শওকাত হোসেন এই গ্রন্থ প্রকাশে অনেক পরিশ্রম করেছে। তিনি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষভাবে ভোলার ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন। এই বইটি পড়লে মোটামুটি ভোলার ইতিহাস সম্পর্কে মানুষ জানতে পারবেন। আমি শওকাতকে স্বাগত জানাই। তিনি আরো বলেন, ছোটখাট  যদি কোন ত্রæটি বিচ্চুতি থাকে পরবর্তীকালে যখন আবার ছাপাবেন তখন সংশোধন করা প্রয়োজন হবে।
আজকের ভোলা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও ভোলা জেলার ইতিহাস গ্রন্থের লেখক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব আবদুল মমিন টুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, ভোলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়ার, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাঃ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান , ভোলা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, সাবেক সিভিল সার্জন ডাক্তার আবদুল মালেক, ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতির সভাপতি গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, । স্বাগত বক্তব্য রাখেন, আজকের ভোলা কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এড. সাহাদাত হোসেন শাহিন।
তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ কামাল উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, প্রবীন সাংবাদিক এম এ তাহের, সিনিয়র আইনজীবী এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু, এডভোকেট একে এম শাজাহান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা কমিউনিষ্ট পার্টির সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, এ রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, ইলিশা মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মাজাহারুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের, ইসলামী ঐক্য আন্দোলনের নেতা মাওলানা তাজ উদ্দিন ফারুকী, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সেলিম আহমেদ, বিশিষ্ঠ শিল্পী মনির চৌধুরী, ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মিজানুর রহমান মিঠু, হোসাইনিয়া প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মাওঃ মোঃ আব্বাস উদ্দিন, এডভোকেট খায়ের উদ্দিন সিকদার, ব-দ্বীপ ফোরামের সভাপতি মীর মোশারেফ হোসেন অমি প্রমুখ। এসময় রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। দোয়া মুনাজাত পরিচালনা করেন, হাফেজ বনি আমিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাওঃ তাজ উদ্দিন ফারুকী।
এসময় অন্যান্য বক্তারা ভোলা জেলার ইতিহাস গ্রন্থের লেখক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেনকে এমন একটি সমৃদ্ধশালী বই উপহার দেওয়ার জন্য অনুষ্ঠানের অতিথিবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।





বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...