অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলা ও চরফ্যাসন পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২১ রাত ১০:২৮

remove_red_eye

৬৯৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা ও চরফ্যাসন পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এখানে বিভাগীয় কমিশনার বলেন, জনপ্রতিনিধিদের সমর্থন ছাড়া কোন দেশ বা সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। যেই প্রত্যাশা নিয়ে ভোলা ও চরফ্যাসন পৌরসভার জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন, সেই প্রত্যাশায় আপনারা অবিচল থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন সময় এসেছে দেশকে পরিবর্তন করার। তাই মানুষের কল্যাণে সত্যিকারের জনসেবক হয়ে মেয়র-কাউন্সিলরা কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা পুলিশ সূপার সরকার মো: কায়সার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হালদার, জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন, ভোলা পৌরসভার মেয়র মো: মনিরুজ্জামান, চরফ্যাসন পৌরসভার মেয়র এস এম মোর্শেদ।
পরে বিভাগীয় কমিশনার নির্বাচিত মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা জানান।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...