চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে মার্চ ২০২১ রাত ১০:৪৯
৭৪৩
চরফ্যাশন প্রতিনিধি : মুজিববর্ষে ভোলা জেলায় সর্বপ্রথম চরফ্যাশন উপজেলা ভূমি অফিসে ডিজিটাল খতিয়ান সেবা চালু হয়েছে৷ মঙ্গলবার চরফ্যাশন উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাসের একান্ত উদ্যোগে নামজারি ও জমা খারিজের ডিজিটাল খতিয়ান সেবা চালু করা হয়েছে।
সহকারী সহকারী কমিশনার(ভূমি) রিপন বিশ্বাস তার কার্যালয়ে গণমাধ্যমকর্মিদের সাথে মতবিনিময় শেষে ডিজিটাল খতিয়ান বিতরণের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় রিপন বিশ্বাস বলেন, ইতিপূর্বে অফিস থেকে জমা খারিজের খতিয়ান অবিকল নকলের সুযোগ ছিল।এই পদ্ধতির ফলে খতিয়ান জাল জালিয়াতির সুযোগ নেই৷
এই ডিজিটাল খতিয়ানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানচিত্রের লোগো জলছাপে বিশেষ কাগজে খতিয়ান করা হচ্ছে। প্রাথমিক ভাবে ১০ হাজার খতিয়ান বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছে।মাসে প্রায় ৫ শত নাম জারি জমা খতিয়ান প্রস্তুত করা হচ্ছে৷ এরপরে খাজনা ও দাখিলাও অনলাইনেই সেবা দেয়া হবে। ইতোমধ্যে চরফ্যাশন উপজেলার কয়েকটি মৌজা অনলাইনে দেয়া হয়েছে বলেও তিন জানান। ডিজিটাল খতিয়ান সেবা ও বিতরণ অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এমআবু সিদ্দিক, দৈনিক যুগান্তর প্রতিনিধি আমির হোসেন,দৈনিক সমকাল প্রতিনিধি নোমান সিকদার, ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন, দৈনিক সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি কামরুল সিকদার, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এআর সোহেব চৌধুরী,দৈনিক দক্ষিণের সময় প্রতিনিধি নুরুল¯œাহ ভূইয়া,এশিয়ান টেলিভিশন ভোলা দক্ষিণ প্রতিনিধি ইলিয়াস আহমেদসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার
গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর
আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী
আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি
শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক