বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০১৯ রাত ০৯:২৮
৮৮৭
লালমোহন প্রতিনিধি : ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, লালমোহনের মানুষ আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। তারা ২০০১ সালে আমার নির্বাচন করায় বিএনপি নেতা-কর্মীদের কাছে অনেক নির্যাতন ও অত্যাচার সহ্য করেছে। বিএনপি ক্ষমতার আমলে আওয়ামীলীগের অনেক নেতা-কর্মী এলাকায় আসতে পারেনি। বাড়ি-ঘর ছেড়ে তাদেরকে পালিয়ে বেড়াতে হয়েছে।
লালমোহন উপজেলার আওয়ামী লীগের আয়োজনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে মঙ্গলবার দুপুরে ভোলা লালমোহন উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
লালমোহন উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে লালমোহন ও তজুমদ্দিনের মানুষের সেবা করার জন্য পাঠিয়েছে। তার নির্দেশে আমি আপনাদের পাশে রয়েছি।
তিনি আরো বলেন, বিএনপির ক্ষমতার আমলে লালমেহান ও তজুমদ্দিন ছিলো সন্ত্রাসী জনপথ। সে জনপথকে আজ শান্তির জনপথে রুপান্তর করেছি। ভোলা-৩ আসনের মানুষ এখন শান্তি প্রিয়।
সম্মেলনের উদ্বোধন করেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
এসময় নুরুন্নবী চৌধুরী শাওনকে সভাপতি, ফখরুল আলম হাওলাদারকে সাধারন সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
অপর দিকে লালমোহনে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক এমপি মেজর (অব.) জসিম উদ্দিন ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম। তাদের সম্মেলনের স্টেজে বসতে দেন আয়োজকরা। সাবেক এমপি মেজর (অব.) জসিম উদ্দিন সস্ত্রিক সম্মেলন স্থলে উপস্থিত হন। পরে মেজর (অব.) জসিমকে স্টেজে বসতে দেওয়া হয়।
সম্মেলনের মাঝখানে উপস্থিত হন সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম। তাকেও স্টেজে বসতে দেওয়া হয় সামনের সারিতে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সভাপতি হিসেবে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নাম প্রস্তাব করেন অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম। পরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে লালমোহন পৌর সভা ও উপজেলার এবং বিভিন্ন ইউনিয়নের প্রায় ১৫ হাজার নেতা-কর্মী, কাউন্সিলর-ডেলিকেটরা উপস্থিত ছিলেন।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক