বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে মার্চ ২০২১ রাত ০৯:১৭
৬০১
হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলা পুলিশের আয়োজনে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা র্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। এসময় র্যালি থেকে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধী মেনে চলার আহŸান জানানো হয় পুলিশের পক্ষ থেকে। পরে শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে এক সচেতনতামূলক সভার আয়োজন হয়।
‘মাস্কবিহীন যাত্রী গণপরিবহনে ভ্রমণ করবেননা, এই প্রতিপাদ্য নিয়ে সভায় জেলা পুলিশ সুপার সরকার মো: কায়সার প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। বাস-মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি মো: রুহুল আমিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খাজা মহিউদ্দিন শাকিল প্রমূখ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে করোনার সংক্রামণ বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের আরো বেশি সচেতন হতে হবে। কোন যাত্রীকে মাস্ক ছাড়া পরিবহনে ভ্রমণ করতে দেওয়া হবেনা। একইসাথে যথাযথভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে সবাইকে চলাচলের উপর জোর দেন বক্তারা।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত