অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনের ভোটার তালিকায় ৩ রোহিঙ্গা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে মার্চ ২০২১ রাত ১০:৩৭

remove_red_eye

৯৭৬

চরফ্যাশন  প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে মিয়ানমারের ৩ রহিঙ্গা যুবককে ভোটার হিসেবে অর্ন্তভূক্ত করেছে চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিস। সূত্রে জানা গেছে উপজেলার ৩টি ইউনিয়ন থেকে জন্মসনদ ও নাগরিক সনদ নিয়ে ৩ রহিঙ্গা জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিবন্ধিত হয়েছে। মুজিব নগর ইউনিয়ন  ১নং ওয়ার্ড থেকে মো. সজিব (১৮) পিতা আঃ সাত্তার ও মাতা বকুল বেগম,মাদ্রাজ ইউনিয়ন ৪নং ওয়ার্ড থেকে মো.রাসেল (২২) পিতা তোফায়েল মাতা রাশিদা ও নজরুল নগর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড থেকে মো. জুয়েল (২৫) পিতা মো. রতন মাতা আয়শা বেগম নামের ৩ রহিঙ্গা ব্যক্তি জন্মসনদ ও নাগরিক সনদ দিয়ে এ পরিচয়পত্র সংগ্রহ করেছে। এ রহিঙ্গা ব্যক্তিরা নিজেদের প্রকৃত পরিচয় গোপন রেখে দালাল চক্রের মাধ্যমে ভূয়া কাগজপত্র দিয়ে স্থানিয় ভোটার তালিকায় তাদের নাম অর্ন্তভূক্ত করেছে বলে একাধীক সূত্রে জানা গেছে। এদের এনআইডি নাম্বারগুলো হলো ৪৬৫৯৯৫১১৪১, ৪২০৩১৪৭০৪৮ও ১৫০৯৬৬৯৯১৫। মাদ্রাজ ইউনিয়নের ৪নং ওয়ার্ড হামিদপুর এলাকার জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহকারী শাহ মোহাম্মদ আবদুল মতিন বলেন,রাসেল নামের যে রহিঙ্গা ব্যক্তির কথা বলা হচ্ছে তাঁর বিষয়ে আমার কিছু মনে নেই। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সনাক্তকারী সুপার ভাইজার জাকির বলেন,নাম ও ঠিকানা সঠিক রয়েছে তবে জন্ম নিবন্ধনের সাক্ষর আমার না। মুজিব নগর ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদ মিয়া বলেন, রহিঙ্গা ভোটার সজিব পিতা আঃ সাত্তার মাতা বকুল বেগম নামের ব্যক্তি আমার জানামতে মুজিবনগর ১নং ওয়ার্ডে নেই। উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান,প্রাথমিকভাবে ৩জন রহিঙ্গা ভোটারকে সনাক্ত করা হয়েছে। যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেয়া হবে।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...