তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই মার্চ ২০২১ রাত ১২:২৩
৮০২
ইউপি নির্বাচন
তজুমদ্দিন প্রতিনিধি \ ভোলার তজুমদ্দিনে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র ৪জনপ্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আগামীকাল ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আ’লীগের মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে আগামী ১১ এপ্রিল ৩টি ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ৩টি ইউনিয়নে ৪জন স্বতন্ত্রপ্রার্থী রিটার্নিং কর্মকর্তার নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীরা হলেন, চাচড়ায় মোঃ রিয়াদ হোসেন হান্নান, এম, আলাউদ্দিন জামাল শম্ভুপুরে মোঃ মুঈনুদ্দিন ও চাঁদপুরে এ.কে.এম মহিউদ্দিন। এছাড়াও তিনটি ইউনিয়নে সাধারণ ও সংরক্ষিত পদে আরো ৭৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ মার্চ আ’লীগের মনোনীত প্রার্থীসহ আরো স্বতন্ত্রপ্রার্থীরা মনোনয়ন করবেন বলে রিটার্নিং কর্মকর্তা নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, যাচাই-বাচাই ১৯ মার্চ, প্রার্থীতা প্রত্যাহার ২৪মার্চ, প্রতীক বরাদ্দ ২৫ মার্চ, ভোট গ্রহণ ১১ এপ্রিল। নির্বাচনে তিনটি ইউনিয়নে মোট ৭২ হাজার ৫শত ৫২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উল্লেখ্য, উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৩টিতে নিয়ম মোতাবেক ৫বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হলেও বাকী দুইটি মলংচড়া ও সোনাপুর ইউনিয়নে সীমানা বিরোধের একটি পাতানো মামলায় দীর্ঘ ১৮ বছর নির্বাচন হচ্ছে না।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত