বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই মার্চ ২০২১ রাত ১২:২১
৯২৭
বোরহানউদ্দিন প্রতিনিধি \ ভোলার বোরহানউদ্দিনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপিত হয়েছে। বুধবার সকাল ৮ টায় যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি মো. জসিমউদ্দিন হায়দার পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর একে একে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কুল, কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউট, মাদ্রাসা প্রধান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি মো. জসিমউদ্দিন হায়দার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ। আলোচনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এছাড়া সরকারি আব্দুল জব্বার কলেজ, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজ, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা ও ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট নিজস্ব ক্যাম্পাসে আলাদাভাবে জন্মশতবার্ষিকী উদ্যাপন করে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত