অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে মোটরসাইকেল চুরির হিড়িক

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২১ রাত ১১:১২

remove_red_eye

৭২৯

লালমোহন প্রতিনিধি \ লালমোহনে মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। গত এক রাতে ৩টি মোটরসাইকেল চুরি হয়েছে। এক সপ্তাহ আগে হয়েছে আরো একটি। সোমবার রাতে উপজেলার গজারিয়া পূর্ব মাথায় নূরুদ্দীন সাজির একটি পালসার  ও গজারিয়া ব্রাক ব্যাংক ম্যানেজার ইয়াছিনের ডিসকভার মোটরসাইকেল চুরি হয়। দু’টি মোটরসাইকেল একই বাসায় ছিল। চোর বাসার লোহার গ্রিল কেটে মোটরসাইকেল দু’টি নিয়ে যায়। একই রাতে পৌর এলাকার হ্যালিপ্যাড এলাকার বাসা থেকে লালমোহন ওয়ালটন শো রুমের ডিস্ট্রিবিউটর ও কলেজ শিক্ষক মেহেদী হাসানের পালসার মোটরসাইকেল নিয়ে যায়। তারা লালমোহন থানায় অভিযোগ দায়ের করেছেন।
গত ৮ মার্চ ওয়েস্টার্ণপাড়ার শাকিল দালালের বাসা থেকে তার পালসার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শাকিল দালাল লালমোহন থানায় সাধারণ ডায়েরী করেছেন।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, মোটরসাইকেল চুরির ঘটনা উদ্বেগজনক। গত কয়েকদিনে ৪টি মোটরসাইকেল চুরির অভিযোগ পেয়েছেন। তাদের মামলা নেওয়া হবে।  

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...