চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই মার্চ ২০২১ রাত ১১:০৫
৮৩১
চরফ্যাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি জ্যাকবের উন্নয়নের এক যুগ পূর্তি উৎসব
এআর সোহেব চৌধুরী ,চরফ্যাশন থেকে \ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, শেখ মুজিব মানে স্বাধীনতা আর শেখ হাসিনা মানে উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী উন্নয়ন ও দেশ পরিচালনায় দেশের মানুষের আস্থার বহিঃ প্রকাশ হয়েছে। মঙ্গলবার (১৬মার্চ) বেলা সাড়ে ১১ টায় চরফ্যাশন সরকারি টিভি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির উন্নয়নের এক যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব বলেন।
এমপি জ্যাকব আরও বলেন , আমি চরফ্যাশন ও মনপুরায় গত একযুগে নজর কাড়ারমত উন্নয়ন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভাবনীয় উন্নয়নের কারণেই দেশের মানুষ বর্তমান সরকারের উপর আস্থাশীল হয়েছে। আগামীতে এ আসনের আরও উন্নয়ন করে ২যুগ পূূর্তি অনুষ্ঠান করা হবে ইনশা আল্লাহ। বাংলাদেশের একমাত্র উপজেলা চরফ্যাশন যা ৪টি থানার সমন্বয়ে গঠিত। যার আয়তন ও জনসংখ্যা বিবেচনায় দেশের ১৮টি জেলার তুলনায় বড় এই উপজেলায় দক্ষিণ আইচা, শশীভূষণ ও দুলারহাট এই তিনটি নতুন থানা স্থাপন ও থানা সমূহের দৃষ্টিনন্দন নতুন ভবনসহ ৮টি নতুন ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। প্রায় ১ হাজার কিলোমিটার পাকা রাস্তা ও ২শতাধিক ব্রীজ-কালভার্ট নির্মাণের মাধ্যমে বিচ্ছিন্ন এ জনপদের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। এছাড়াও চরফ্যাশন ও মনপুরায় ২টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ,শেখ রাসেল শিশু ও বিনোদন পার্কসহ নতুন ৫টি কলেজ,দুই শতাধিক স্কুল মাদ্রাসায় নতুন দৃষ্টিনন্দন একাডেমিক ভবন নির্মাণ করে শিক্ষাক্ষেত্রেও নজরকাড়া উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। চরফ্যাশন পৌরসভাকে “ক” শ্রেণিতে উন্নত করার পাশাপশি এ উপজেলায় দক্ষিণ এশিয়ার আইকনিক জ্যাকব ওয়াটস্ টাওয়ার নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে জাতীয় চলচিত্রের নায়ক ফেরদাউস, ইমন, সাইমুন সাদিক, পূর্ণিমা, নুশরাত ফারিয়া, মহিয়া মাহিসহ বিন্দা সিনহা মীম এবং ঈগল ড্যান্স গ্রুপের নিত্য শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোহ দেন। এসময় উপস্থিত ছিলেন,ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-ইলাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার কায়ছার আলম, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনসহ আরও অনেকে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত