চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই মার্চ ২০২১ রাত ১১:০০
৬৬৭
চরফ্যাশন প্রতিনিধি \ ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিন চরফ্যাশন উপজেলা শাখার যুগ্ন আহবায়ক কামরুজ্জামানের নেতৃত্বে এক বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এসময় জমিয়াতের ভোলা জেলা শাখা ও চরফ্যাশন উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ থেকে এ মিছিল ও শোডাউন বের হয়। চরফ্যাশন সরকারি টিবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চরফ্যাশন ও মনপুরার গণ মানুষের বন্ধু যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরা আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর উন্নয়নের এক যুগ পূর্তি অনুষ্ঠানে উপজেলার সর্বস্থরের নেতাকর্মীদের পাশাপাশি বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিন চরফ্যাশন উপজেলা শাখাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন মুখরিত ¯েøাগানে দলে দলে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জ্যাকব বলেন, মুজিব মানে স্বাধীনতা, শেখ হাসিনা মানেই উন্নয়ন। অবিকল পিতার মতই তার সুযোগ্য কন্যা শেখ হসিনা সোনার বাংলা গড়তে উন্নয়ন উৎপাদন দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বাধীনতার পর বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে তার বেশির ভাগই হয়েছে শেখ হাসিনার হাত ধরে। উন্নয়ন বলতে শেখ হাসিনা, আর উন্নয়ন মানেই আওয়ামীলীগ সরকার। জ্যাকব আরও বলেন, শেখ মুজিব মানেই স্বাধীনতা, শেখ মুজিব মানেই বাঙালীর আদর্শ। বঙ্গবন্ধু ছিলেন সাম্যবাদী, শোষণ বিরোধী এবং সুষম অর্থনীতিতে বিশ্বাসী। ৭ই মার্চের এমন ভাষন বিশ্বের ইতিহাসে অদ্বিতীয়। এমন নেতা ও নেতৃত্ব সত্যিই বিরল। অন্যান্য অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক তৌফিক-ইলাহী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত