বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই মার্চ ২০২১ রাত ১২:০৯
৬৮৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য , ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারন করে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
সোমবার বিকালে ভোলা গজনবী স্টেডিয়ামে ভোলা জেলা ছাত্রলীগ আয়োজিত মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টি-২০ ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মোবাইল কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
টেলিকনফারেন্সে কেন্দ্রীয় ছাত্র লীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ভোলার এমন সুন্দর আয়োজনকে স্বাগত জানান। সাবেক ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি আবিদুল আলমের সঞ্চালনায় ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আলম মামুন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম নকিব,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সমাজকল্যান ও ত্রান বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম প্রমুখ। খেলায় ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদের সবুজ দল ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান করে বিজয়ী হয়। আর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহামুদ হিমেলের লাল দল ১৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২৮ রান করে রানার্সআপ হয়েছে। ম্যান অব দ্যা ম্যাচ হন ছাত্রলীগ সভাপতি রায়হান ।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত