অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ২০ জেলের জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মার্চ ২০২১ রাত ১০:০৬

remove_red_eye

৭৬৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক \ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা সদরের মেঘনা নদীতে ইলিশ শিকার করায় ২০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার মোট ১ লাখ টাকা জরিমানা করেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বৃহস্পতিবার (১১ মার্চ) সকালের দিকে ভোলা সদরের ইলিশ, রাজাপুর এলাকার মেঘনা নদীতে ইলিশ শিকার করার সময় নৌ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ২০ জেলেকে জাল ও মাছসহ আটক করে। পরে বিকেল সাড়ে ৪ টার দিকে ওই জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলা জেলার ১৯০ কিলো মিটার নদী সীমানায় ইলিশের আভ্যয়শ্রম হওয়া সব ধরনের মাছ শিকার, মজুদ, বাজারজাত, বিক্রি ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...