অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় মাছ শিকার করায় ১৩৭ জেলের জেল-জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২১ রাত ১২:১১

remove_red_eye

৭২৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক \ নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার সাত উপজেলার মেঘনা-তেঁতুরিয়া নদীতে ইলিশ শিকার করায় ১০ দিনে ১৩৭ জন জেলের জেল ও জরিমানা করা হয়েছে। এসময় জেলেদের কাছ থেকে ১ হাজার ৯৫২ কেজি ইলিশ ও ২ লাখ ৮৩ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়াও ৪৩ টি অবৈধ বেহুন্দি জাল, ১৫ টি চর ঘেরা ও ২২ টি মশুরি জাল জব্দ করা হয়। বুধবার দুপুর ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম।
তিনি জানান, গত ১ মার্চ থেকে ১০ মার্চ বুধবার দুপুর ১২ টা পর্যন্ত ভোলার সাত উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১৩৭ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ৯৪ জন জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদি কারাদন্ড ও ৪৩ জনের কাছ থেকে ২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাল প্রশাসনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা এবং জব্দকৃত জাল স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়াও জব্দকৃত ট্রলার ও নৌকা নিলাম দেওয়া হয় ১ লাখ ৩৬ হাজার টাকা।
তিনি আরো জানান, মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য বিভাগ কোস্টগার্ড, পুলিশ ও নৌ পুলিশ নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।  এছাড়াও নিষেধাজ্ঞার সময় ভোলার সাত উপজেলায় ১ লাখ ৩৯ হাজার ৩৮ জেলের মধ্যে ৭৮ হাজার জেলেকে ৪০ কেজি করে ৪ চার মাস খাদ্য সহায়তার চাল বিতরণ করা হবে।
উল্লেখ্য, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলা জেলার ১৯০ কিলো মিটার নদী সীমানায় ইলিশের আভ্যয়শ্রম হওয়া সব ধরনের মাছ শিকার, মজুদ, বাজারজাত, বিক্রি ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...