অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই মার্চ ২০২১ রাত ১০:৪৮

remove_red_eye

১৮২০

হৃদয় চন্দ্র দে/ ভোলার বোরহানউদ্দিনে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকালে বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রাম থেকে মোঃ আলম মাঝি (৪০) কে গ্রেফতার করে। আটককৃত আলম মাঝি ফুল কাচিয়া গ্রামের মোফাজ্জল মাঝির ছেলে। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 ভোলা জেলা গোয়েন্দা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিত্তে বোরহাউদ্দিনের কাচিয়ায় অভিযান চালিয়ে আলম মাঝিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক আইনে মামলা হয়েছে।