অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনের চরমাদ্রাজ ইউপির চেয়ারম্যান প্রার্থী ডাঃ আব্দুল মান্নানের শোডাউন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২১ রাত ০৯:০১

remove_red_eye

১১৬৪

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়নের সংগ্রাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মরহুম ডাক্তার মোঃ গোলাম রহমানের মেঝো ছেলে চরফ্যাশন উপজেলা আওয়ামী ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ ডাক্তার আব্দুল মান্নান আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চরমাদ্রাজ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ৩ মার্চ বুধবার সন্ধ্যায় চর মাদ্রাজ ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার, হাজিরহাট, আনজুর হাট, সামরাজ ঘাট, হামিদপুর ¯øুইজ বাজার, কারিতাস সেন্টার বাজারসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নির্বাচনী  বিশাল শোডাউন করেছেন। তিনি এর আগে  সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের কবর জিয়ারত করে  সাধারণ মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে প্রচারণা শুরু করেন।
শোডাউন শেষে হামিদপুর ¯øুইজ বাজার মসজিদের সভাপতি শামসুদ্দিন মাঝির সভাপতিত্বে উপজেলা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ ডাক্তার আব্দুল মান্নান হামিদপুর  ¯øুইজ বাজার ও কেরামতগঞ্জ বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুল কাদের মিয়া, বক্তব্য রাখেন ওলামা লীগ নেতা মাওলানা ইকবাল হোসেন, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ ডাক্তার আব্দুল মান্নান বলেন, আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি এলাকার সাধারণ মানুষের কথা ভেবে, এই এলাকার সন্ত্রাস-মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে কাজ করবো।
তিনি আরো বলেন, আমি বর্তমান আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ব উন্নয়নকে সামনে রেখে মাননীয় যুব ও ক্রীড়াা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির আনীত উন্নয়নমূলক কর্মকান্ড সুষ্ঠু ও সুন্দরভাবে বন্টন করার খাদেম হিসেবে এলাকাবাসীর পাশে থাকতে চাই। এজন্য আমি সর্বস্তরের জনগণের সমর্থন ও দোয়া কামনা করছি।
 ইনশাআল্লাহ আমি দলীয় মনোনয়ন পাবো বলে আশাবাদী। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাÐ অব্যাহত রেখে মাদ্রাজ ইউনিয়নে কলেজ, রাস্তা, ব্রীজ নির্মাণ ও জনগণের শান্তি শৃঙ্খলায় অবদানসহ  প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করব। এর জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...