অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে ভোলায় প্রস্তুতি সভা

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৩রা মার্চ ২০২১ রাত ১০:৫১

remove_red_eye

৬৫২

অচিন্ত্য মজুমদার \ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৫ মার্চ গণহত্যা দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ভোলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মামুন আল ফারুক, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র দাস, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিশু সমাবেশের আয়োজন করা হবে। এছাড়া শিশুদের জন্য বিভিন্ন ইভেন্টে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর জীবন আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে প্রজেক্টরে ভিডিও প্রদর্শন করা। অন্যদিকে বর্ণাঢ্য আয়োজনে ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সব ধরনের প্রস্তুতি গৰহণ করা হয়েছে। এছাড়া ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বøাক আউট কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেয়ার কথা জানান বক্তারা।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...