অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে নির্বাচন পরবর্তী হামলায় আহত-৪

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা মার্চ ২০২১ রাত ১১:৩৪

remove_red_eye

৮৫৩

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে পৌরসভা নির্বাচন পরবর্তী হামলার অভিযোগ উঠেছে। পৌরসভা ১নং ওয়ার্ড নির্বাচীত কাউন্সিলর প্রার্থী স্বপন চৌধুরীর সমর্থকদের হামলায় তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উট মার্কা প্রতীকের প্রার্থী নাজু পন্ডিতের ৪জন সমর্থক আহত হয় বলে জানা গেছে। সোমবার (১ মার্চ) বিকেলে পৌর ১নং ওয়ার্ড কাইমুদ্দিন হাওলাদার বাড়ি ও একই এলাকার ইমানের দোকানের সামনে ফরিদ পালোয়ানের নেতৃত্বে দুই দফায় তারেক, মামুন, পারভেজ, আলম, ফজলু, ফিরোজ, হাফেজ
মাইনুদ্দিন,কামাল,তুহিনসহ আরও ১০ থেকে ১২জন মিলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে নাজু পন্ডিতের সমর্থকদের উপর হামলা করে। এসময় ১নং ওয়ার্ড দফাদার বাড়ীর বাসিন্দা মৃত রফিকুল ইসলামের ছেলে মো. রাসেল (৩২) ও  তার স্ত্রী বিবি ফাতেমা (২৭) মা কহিনুর বেগম(৫৫) এবং জমাদার বাড়ীর বাসিন্দা নাসিম জমাদার (৫০) আহত হয়। পরে আহতদের এলাকাবাসী উদ্বার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের পরিবার সন্ধ্যায় সংবাদকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, সদ্য নব নির্বাচীত পাঞ্জাবী প্রতিকের প্রার্থী স্বপন চৌধুরীর নির্দেশে এবং তার সমর্থক ফরিদ পালোয়ানের নেতৃত্বে এ হামলা করা হয়েছে। আমরা নাজু পন্ডিতের উটপাখি প্রতিকের সমর্থন করায় আমাদের উপর হামলা করেছে আমরা এ হামলার সুষ্ঠু বিচার চাই।
এ অভিযোগ বিষয়ে জানতে স্বপন চৌধুরীকে একাধীকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, আহতদের পরিবারের লিখিত অভিযোগে একটি মামলা রুজু করা হয়। হামলার ঘটনা তদন্ত করা হবে।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...