অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে সেলাই মেশিন দেওয়ার নামে অর্থ আত্নসাতের অভিযোগ

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১লা মার্চ ২০২১ রাত ১১:২৭

remove_red_eye

৭৬৭

দৌলতখান প্রতিনিধি  :  ভোলার দৌলতখান উপজেলার শতাধিক অসহায় নারীর কাছ থেকে দর্জির কাজ শেখানো ও সেলাই মেশিন দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নিজেদের অর্থ ফেরত ও প্রতারক চক্রের দুই সদস্য মাহাবুব আলম ও মাকছুদুর রহমানের বিচারের দাবিতে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারীরা।
 
সরজমিনে গিয়ে জানা যায়, প্রতারকচক্রের ওই দুই সদস্য ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে প্রত্যন্ত অঞ্চলের অসহায় নারীদের স্বাবলম্বী করার কথা বলে কেন্দ্র খুলে দর্জি শেখান। দুই মাসের কোর্সে এসব নারীদের ১৫০ টাকা করে ভর্তি করানো হয়। এমনকি ভর্তি হওয়ার পর ১২০০ টাকা জমা দিলে এক সপ্তাহের মধ্যে একটি সেলাই মেশিন দেয়া হবেও বলে প্রতিশ্রæতি দেন। ১২০০ টাকা এই চক্রের হাতে পৌঁছানোর পর তাদের ব্যবহৃত নাম্বারটিও বন্ধ করে যোগাযোগ বন্ধ করে দেন। তারপর আর এসব নারীরা এই চক্রের খোঁজ পান না।

সম্প্রতি ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ী, বাগান বাড়ি, ভুট্ট মেস্তরী বাড়ি, ঢাকায়া মান্নান বাড়ি, হাজিপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাড়ি, এসব বাড়ি থেকে নারীদের অর্থ আত্মসাৎ করেছেন।

প্রতারণার শিকার নারীরা একজন লাবলি বেগম জানান, ‘প্রতারক চক্র তাদেরকে ১২০০টাকা দিয়ে সেলাই মেশিন দেয়ার নামে দর্জি কাজে ভর্তি করেন। অনেকে স্বর্ণালংকার বন্ধক রেখে তাদের টাকা দিয়েছেন।’ এসব অসহায় নারীরা তাদের অর্থ ফেরত ও প্রতারকদের শাস্তির দাবি করছেন। আর না হয় এভাবে তাদের মতো অনেক অসহায় নারী প্রতারণার শিকার হতে পারেন বলে শঙ্কা তাদের।

এ ঘটনায় ভুক্তভোগী নারীরা তাদের অর্থ ফেরত ও প্রতারকদের শাস্তির দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওছার হোসেন জানান, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হব।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...