বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা মার্চ ২০২১ রাত ১১:২২
৬৪৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে ভোলায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। সোমবার সকালে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতিস্তম্ভে পুলিশ সরকার মোহাম্মদ কায়সার নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে একে একে জেলা প্রশাসক, সিভিল সার্জন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, নির্বাহী প্রকৌশলী গনপূর্ত বিভাগ, সভাপতি প্রেসক্লাব, জেল সুপার, জেলা পুলিশের সকল ইউনিট সমূহ এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং পুলিশ লাইন্স ড্রিলশেডে এক স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণসভায় পুলিশ সুপার বলেন, ‘শৃঙ্খলা-নিরাপত্তা প্রগতি’ মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ পুলিশের সদস্যরা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাসহ আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। জনগণের জানমালের নিরাপত্তায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য নিহত ও আহত হন।
তিনি আরো বলেন, দেশের জন্মলগ্ন হতে স্বাধীনতার চেতনা যে বাহিনীর হৃদয়ে প্রোথিত, সে পুলিশ বাহিনী গণতন্ত্রেও অগ্রযাত্রায় সহযাত্রী হবে। ভূমিকা রাখবে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে। এসময় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) আবুল কালাম আজাদ,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: মহসিন আল ফারুক,অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মো: রাসেলুল রহমান, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক