বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:১৪
৯৩৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের প্রচারনার শেষ দিকে দলমত নির্বিশেষে গণজোয়ার ওঠে। বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগ নেতারা দলীয় কার্যালয় থেকে নৌকা প্রতীকের প্রচারণায় নারী পুরুষের ঢল নামে। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিল প্রার্থীদের অংশ গ্রহণে ব্যাপক জনসমাগম হয়। কর্মী সমর্থকরা নিজ নিজ কাউন্সিল প্রার্থী ও নৌকা প্রতীকে ভোট চান এবং নানা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে ভোলা শহর। পৌর এলাকায় এক ধরনের উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
পঞ্চম ধাপের আসন্ন ২৮ ফেব্রুয়ারি নির্বাচনের শেষ মুহুর্তের প্রচার প্রচারণার বৃহস্পতিবার বিকাল ৫টায় বাংলাস্কুল মোড় দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলুর নেতৃত্বে গণসংযোগ শুরু হয়। এতে অংশ নেন পৌর মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সহ দলীয় নেতারা অংশ নেন। তারা সন্ধ্যার আগ পর্যন্ত সদর রোড, মহাজনপট্টি,কালিনাথ রায় বাজার, নতুন বাজার সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কে ব্যবসা প্রতিষ্ঠান ও ভোটারদের মাঝেলিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এদিকে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের গণসংযোগের খবরে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ছুটে আসে। মিছিলকারীদের মধ্যে বিপুল সংখ্যক নারী কর্মী সমর্থকের উপস্থিতি ছিল। এছাড়া সদর রোড সহ বিভিন্ন এলাকা থেকে সাধারণ ভোটররা এসে প্রচারণায় অংশ নিলে মানুষের ঢল নামে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত