অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মিজানের কর্মীদের উপর হামলার অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:১৫

remove_red_eye

৭৬৬

বিচারের দাবীতে প্রতিবাদ সভা

কামরুল ইসলাম :  ভোলা পৌর সভার ২ নং ওয়ার্ডের অফিসার পাড়ায় কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমানের  কর্মীদের উপর হামলা ও মারধর করা হয়েছে।  প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী রাজিব হোসেন লিপুর কর্মীদের হামলায়  শিশু ও নারীসহ ৮ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে গুরুতরদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় বুধবার বিকালে গাজিপুর রোড এলাকায় কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমানের  পক্ষ থেকে প্রতিবাদ সভা হয়েছে।
কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমানের  পক্ষ তার ছোট ভাই আরি হোসেন লিটন জানান, মঙ্গলবার বিকালে মিজানুর রহমানের  কর্মীরা অফিসার পাড়া এলাকায় নারী কর্মীরা গনসংযোগ করে । এ সময় বাড়ি বাড়ি ভোট চাইতে গেলে অপর কাউন্সিলর প্রার্থী রাজিব হোসেন লিপু ও তার কর্মী সবুজের নেতৃত্বে কর্মীরা হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় অনেকের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।  এসময় হামলায় ১২ বছরের শিশু সিজান ও দুই নারী সালমা ও বিবি কুলসুম বেগমসহ ৮ জন আহত হয়। এদের মধ্যে কয়েক জনের মাথা ফেটে যায় ও পা ভেঙ্গে যায়। এ ঘটনায় ভোলা থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। এদিকে হামলার ঘটনায় ভোলা গাজিপুর সড়ক এলাকায় খায়রুল ইসলাম পিপলুর সভাপতিত্বে একটি প্রতিবাদ সভা হয়েছে। এসময় বক্তব্য রাখেন, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান, ভোলা চেম্বর এন্ড কর্মাসের পরিচালক ও আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম,মহিউদ্দিন,মো: জাহাঙ্গীর প্রমুখ। প্রতিবাদ সভায় হামলাকারীদের ব্যাপারে দ্রæত ব্যবস্থা নেয়র জন্য দাবী জানো হয়। অপর দিকে কাউন্সিলর প্রার্থী রাজিব হোসেন লিপু অভিযোগ অস্বীকার করে বলেন, ওইসব তথ্য বিভ্রান্তিকর। এলাকায় এমন কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। তাকে হেও প্রতিপন্ন করার জন্য তারা মিথ্যা ব্যান্ডিজ করে আহতদের সাজিয়েছে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...