অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশনে মুজিব কর্ণাার ও ফ্রন্ট ডেস্ক উদ্বোধন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২১ রাত ০৮:৪৯

remove_red_eye

৭৫৮


চরফ্যাশন  প্রতিনিধি : মুজিব বর্ষের অঙ্গীকার অনুযায়ী ভ‚মি সেবা সহযোগীকরণ ও সেবাগ্রহীতাদের  ভোগান্তী লাঘবে চরফ্যাশন উপজেলা ভ‚মি অফিসে ফ্রন্ট ডেস্ক ও মুজিব কর্ণারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা ভ‚মি অফিসে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এ সেবা ডেস্ক উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভ‚মি রিপণ বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে রিপণ বিশ্বাস বলেন, ভ‚মি সেবা সহযোগীতায় এবং সেবাগ্রহীতাদের ভোগান্তী মুক্ত সেবা প্রদাণের লক্ষ্যে এ ফ্রন্ট ডেস্ক ও মুজিব কর্ণার নির্মাণ করা হয়েছে। তিনি আরও বলেন, একজন ভ‚মি সেবাগ্রহীতা কোন কর্মকর্তার কাছে গেলে তার কাঙখীত
সেবা পাবে সে বিষয়টি অনেক সময় ওই গ্রহীতার না জানার ফলে অনেক হয়রানি হতে হয়। আর তাই সেবা গ্রহিতারা যেন তার কাঙ্খীত সেবা অথবা তথ্য সহজেই পেতে পাড়ে এজন্য এ ফ্রন্ট ডেস্ক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ফ্রন্ট ডেস্কটি নির্মাণের মধ্য দিয়ে ২১ টি ইউনিয়নের ভ‚মি সংক্রান্ত সেবা আরও গতিশীল হবে।