অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনিরুজ্জামানের গণসংযোগে মানুষের ঢল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৪৭

remove_red_eye

৭৩০

অচিন্ত্য মজুমদার : আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে  ভোলা পৌরসভার ৮নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান। সোমবার পৌরসভার ৮নং ওয়ার্ডের পিটিআই এলাকা থেকে তিনি গণসংযোগ শুরু করেন। এসময় মেয়র প্রার্থী মনিরুজ্জামান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। গনসংযোগ কালে ওই কয়েক শত নারী পুরুষের ঢল নামে।
গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, যুবলীগ নেতা রুবাইয়েত হোসেন সুশান, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাছির উদ্দিন হেলাল, কাউন্সিলর প্রার্থী স্বপন সরদার,  সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রাজিয়া সুলতানা, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম বিশ্বাস, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক  সভাপতি সেলিম চৌধুরী, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান প্রমুখ। এসময় সাংবাদিকদের কাছে মেয়র প্রার্থী মনিরুজ্জামান বলেন, শতভাগ নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে আমি গত দুই নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে ছিলাম। মানুষ যদি মনে করে আমি তাদের জন্য কাজ করতে পারবো তাহলে আবারও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...