চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে ফেব্রুয়ারি ২০২১ রাত ০২:৩২
৭৫০
চরফ্যাশন প্রতিনিধি : পুকুরে হাঁস নেমে পানি ঘোলা করার জের ধরে সৎ ভাইয়ের হাতে বড় বোন খুন হয়েছে। নিহতের নাম পারুল বেগম (২৯)। গত শুক্রবার পৌরসভা ৬নং ওয়ার্ডের খাসপাড়া এলাকায় এঘটনা ঘটে বলে জানা যায়। এসময় গুরুতর আহত হন নিহতের মা ছফুরা বেগম (৫৫)। গুরুতর আহত ছফুরাকে বরিশাল শেরই বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শী প্রতিবেশী বারেকের ছেলে ফিরোজ বলেন, পারুলের সৎ ছোট ভাই আনোয়ার ও পারুল একই বাড়িতে ছেলে মেয়ে নিয়ে আলাদা থাকে। শুক্রবার বিকেলে পারুলের হাঁস আনোয়ারদের ছোট পুকুরে নেমে পানি ঘোলা করার বিষয়কে কেন্দ্র করে বিবাদের সৃষ্টি হলে পারুলের পিতা কাশেম খনকার এসে পারুলকে চড় থাপর মারে। এসময় ছেলে আনোয়ারকে শাসন না করে বাকবিতন্ডায় উস্কানী দিলে আনোয়ার ঘর থেকে লোহার শাবল এনে পারুলের মাথায় গুরুতর আঘাত করলে পারুল ওই পুকুর পাড়ের মাটিতে লুটিয়ে পড়ে। এসময় প্রতিবেশীরা পারুলকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় চরফ্যাশন থানাপুলিশ পারুলের পিতা কাশেম খনকার,সৎ বোন নাহিদা ও অভিযুক্ত আনোয়ারের স্ত্রী রিণাকে আটক করলেও আনোয়ার পলাতক রয়েছে। নিহতের স্বামী মো. আজাদ বলেন, আমি স’মিলে কাজ করার সময় খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। পারুলের ১২বছর ও ২বছরের দুটি কন্যা শিশু ও ১৫ বছরের ১ছেলে রয়েছে। তাড়া তার মায়ের হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। এবিষয়ে এএসপি সার্কেল সাব্বির আহমেদ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তিনি বলেন, আটক ৩জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধিন রয়েছে বলেও চরফ্যাশন থানার ওসি মনির হোসেন জানিয়েছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত