অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

নির্বাচন আচারণ বিধি প্রতিপালন সংক্রান্ত ভোলা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:৩০

remove_red_eye

৬৬৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক \ আসন্ন ভোলা পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা ও নির্বাচন আচারণ বিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা পুলিশ সূপার সরকার মো: কায়সার, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলা উদ্দিন আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মো: মনিরুজ্জামান, ধানের শিষ প্রতিকের প্রার্থী হারুন আর রশীদ ট্রুম্যানসহ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা। এখানে প্রধান অতিথি বলেন, নির্বাচনের আচারণ বিধি পর্যবেক্ষণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার সার্থে পৌর এলাকায় ৪ জন নির্বাহী মেজিস্ট্রেট’র নেতৃত্বে মোবাইল কোর্ট বেলা ১২টা থেকে রাত ১২ টা পর্যন্ত দ্বায়িত্ব পালন করছেন। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়ে যাতে নির্বিঘেœ বাড়ি ফিরে যেতে পারে সে ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নেয় হচ্ছে। প্রতিটি কেন্দ্রের বুথে সুষ্ঠ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। জেলা প্রশাসক আরো বলেন, নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে প্রতিটি কেন্দ্রে অন্য জেলা থেকে আগত ১ জন করে নির্বাহী মেজিস্ট্রেট নিয়োগ দেয়া হবে। যদি কোন প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে সেক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রæয়ারি পঞ্চম ধাপে ভোলা পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানকার মোট ভোটার ৩৬ হাজার ৯০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৬৫৯ জন ও নারী ভোটার ১৮ হাজার ২৪৫ জন। মোট ২০ টি কেন্দ্রে ১২২ টি বুধে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...