দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:১৭
৯২৬
দৌলতখান প্রতিনিধি : জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভোলার দৌলতখানে পঞ্চাশোর্ধ্ব রফিকুল ইসলাম হাওলাদারকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই আবু তাহের আনসারের বিরুদ্ধে। উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্যজয়নগর গ্রামে শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুল ইসলাম হাওলাদার বাদী হয়ে দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত রফিকুল ইসলাম হাওলাদারকে প্রথমে দৌলতখান হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করেন।
রফিকুল ইসলাম হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আপন বড় ভাই আবু তাহের আনসারের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। শনিবার ওই জমিতে সিমানা নির্ধারণ করতে যাই। এ সময় তার ওপর লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা করে বড় ভাই আবু তাহের আনসার ও তার ছেলে নুরউদ্দিন এবং ছোট ভাই বাবলু। পরে প্রতিবেশীরা উদ্ধার তাকে দৌলতখান হাসপাতালে এনে ভর্তি করান।
অন্যদিকে আবু তাহের আনসার জানান, বিরোধীয় জমিতে সিমানার পিলার নির্ধারণ করতে গেলে আমি ছোট ভাই রফিকুল ইসলাম হাওলাদার নিষেধ করি। নিষেধ করায় উল্ডো রফিকুল ইসলাম তাকে মারধর করে। তার বিরুদ্ধে আনীত অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন হলে তিনি দাবী করেন।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত