বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৫৪
৬৪০
পৌ ৬নং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা
অচিন্ত্য মজুমদার : আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ডের কর্মীসভা করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান। শনিবার বিকেলে শহরের উকিলপাড়া এলাকায় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।এছাড়াও মেয়র প্রার্থী মনিরুজ্জামান ৯নং ওয়ার্ডে ও ১ ওয়ার্ডে গনসংযোগ করেন।
৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলমগীর মাষ্টারের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বর্তমান মেয়র ও আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, ভোলা জেলা পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ দুলাল ঘোষ, বিধান চন্দ্র ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ স¤পাদক বিশিষ্ট ব্যবসায়ী অসীম কুমার সাহা প্রমুখ। এসময় ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর সিতিকা কর্মকার ও কাউন্সিলর প্রার্থী কামরুন্নাহার আখি উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র প্রার্থী মনিরুজ্জামান বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে গত ১০ বছর ভোলা পৌরসভা উন্নয়ন করার চেষ্টা করেছি। যে নেতা ভোলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করেছে। ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার জন্য ভোলা বরিশাল সেতুর স্বপ্ন দেখেছেন, সেই নেতা জননেতা তোফায়েল আহমেদের হাতের ছোঁয়ায় ভোলা পৌরসভার সকল উন্নয়ন মূলক কর্মকান্ড হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনে আপনারা আবারও আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ড ভিআইপি জোন হিসেবে আমরা চিহ্নিত করেছি। কারণ এই ওয়ার্ডে সব বড় বড় ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র বিন্দু। পৌরসভার হোল্ডিং ও ট্যাক্সের টাকাও বেশি আসে এই ওয়ার্ড থেকে। পৌরসভায় আগামী দিনে প্ল্যান ছাড়া কোন ভবন নির্মাণ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, যদি কেউ এ ধরনের কাজ করে তাহলে তাদের পানি ও বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ভোলা শহরের ফুটপাতে যে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে তা দখলমুক্ত করার ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ওয়েস্টার্ন পাড়ার ভেতরে যে রাস্তা রয়েছে তার টেন্ডার হয়ে গেছে। ওই রাস্তা ও ড্রেনের কাজ খুব শীগ্রই সম্পন্ন করা হবে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত