অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৩ই মে ২০২৬ | ২৯শে বৈশাখ ১৪৩৩


আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকার নিয়ে আ.লীগ মেয়র প্রার্থী মনিরুজ্জামানের ইশতেহার ঘোষনা


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১২:৫৫

remove_red_eye

৯৩০

অচিন্ত্য মজুমদার: আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ভোলা পৌরসভা নির্বাচন কে সামনে রেখে নির্বাচনি ইশতেহার ঘোষনা করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মনিরুজ্জামান । বৃহস্পতিবার রাতে ভোলা প্রেসক্লাবে হল রুমে  সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। 

 

নির্বাচনী ইশতেহারে মেয়র প্রার্থী  মনিরুজ্জামান গত ১০ বছরে তার সময়কার উন্নয়ন নানান চিত্র তুলে ধরে বলেন, ভোলা পৌরসভার ভোটারদের ভোটে টানা দুইবার নির্বাচিত হয়ে পৌর  মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছি। গত ১০ বছরে ভোলা পৌরসভায় ৯টি ওয়ার্ডে প্রায় ২ শত ৮৮ কোটি টাকার উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। যা আমার সময়ের আগে পৌরসভা সৃষ্টি হওয়ার পর কোন মেয়র বা চেয়ারম্যান করতে পারেনি। এ সব উন্নয়ন সম্ভব হয়েছে বর্তমান আওয়ালীগ সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার ও ভোলাবাসির অভিভাবক আলহাজ্ব তোফায়েল আহমেদের সুদৃষ্টি ও আন্তরিকতার কারণে। 

 

আগামী নির্বাচনে পুনরায় মেয়র নির্বাচিত হলে চলমান কাজ সম্পন্নের পাশাপাশি ভোলা পৌর সভাকে নান্দনিক ও জনসেবামূলক আধুনিক পৌরসভা হিসাবে গড়ে তোলা হবে। এছাড়াও পৌরবাসির জন্য নিরাপথ ও সুপ্রেয় পানি  সরবরাহ করা, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা আধুনিক করা, বাসা বাড়িতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা,পৌর সভার জানজট নিরসন করা, বর্জ্য ব্যবস্থা সুরক্ষিত করা, পাবলিক টয়লেট নিমার্ন করাসহ  প্রায় অর্ধশত কাজের বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি পৌরসভার পরিবেশ সুরক্ষা, সৌন্দর্য বর্ধন ও পার্ক নির্মাণ করা হবে বলে জানান পৌর মেয়র। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদ,ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মো: ইউনুছ সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ইভিএম এর মাধ্যমে ভোলা ও চরফ্যাশন পৌর সভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। 

 

যে সকল প্রকল্পসমূহ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে ইশতেহার: 

 

১।বিভিন্ন প্রধান প্রধান সড়ক উন্নয়ন।

২।পাকা ড্রেন নির্মাণ ও বিদ্যমান খোলা ড্রেণের উপর স্লাব স্থাপন।

৩।বাড়ি বাড়ি সড়ক উন্নয়ন।

৪। ভোলা ট্রেড সেন্টার নির্মাণ।

৫। বাংলা স্কুলের মাঠ সংলগ্ন মরহুম মোফাজ্জল হোসেন শাহীন মিয়া নামকরণে আধুনিক অডিটোরিয়াম নির্মাণ।

৬। সদর রোডের যানজট নিরসনকল্পে কচমচ ক্লাব সংলগ্ন বহুতল পার্কিং ও পুলিশ বক্স নির্মাণ।

৭। রিজার্ভ পুকুর পাড় সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ। 

৮। মহিলা কলেজের হোস্টেল সংলগ্ন পুকুর পাড় সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ।

৯। বীর শ্রেষ্ট মোস্তফা কামাল আধুনিক বাস টার্মিনাল নির্মাণ।

১০। হাসপাতাল ব্রিজ সংলগ্ন বহুতল পৌর মেডিসিন মার্কেট নির্মাণ।

১১। পৌর এলাকাকে সিসি ক্যামেরা ও মাইকিং এর আওতায় আনয়ন।

১২। আধুনিক কবরস্থান নির্মাণ।

১৩। পৌর শ্বশান আধুনিকি করণ।

১৪। পৌর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকি করণ ও বর্জ্য পরিশোধনের অবকাঠামো নির্মাণ।

১৫। বহুতল বঙ্গবন্ধু সুইপার কলোনী নির্মাণ।

১৬। জনবহুল এলাকায় আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ।

১৭। ভোলা পৌরসভা প্রবেশদ্বারে ৩টি সীমানা তোরণ নির্মাণ।

১৮।অবসরপ্রাপ্ত বিচারপতি ফরিদ উদ্দিন আহম্মেদ ভোলা খালপাড়ে পৌরসভাকে ১০ শতাংশ জায়গা দান করবেন, সেখানে আধুনিক কটিউনিটি সেন্টার স্থাপন করা হবে। 

 

তাছাড়া পৌরবাসির বাস্তবসম্মত সময় উপযোগী চাওয়া অনুযায়ী মতামতের ভিত্তিতে একটি মডেল পৌরসভা বিনির্মান করবো বলে অপেক্ষা করছি। দেশ নেত্রীর এই উন্নয়ন যাত্রায় সামিল হতে আগামী ২৮ ফ্রেব্রুয়ারী ভোটের মাধ্যমে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানাই।





আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী

আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার

জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়

আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি

মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি

শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান

শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান

আরও...