অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে শিশু বিয়ের কারণ, প্রভাব ও প্রতিকার নিয়ে এ্যাডভোকেসি সভা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২১ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

৭১১

লালমোহন প্রতিনিধি \ ভোলার লালমোহনে শিশু বিয়ের কারণ, প্রভাব ও প্রতিকারের উপায় নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ। এর আয়োজন করেছে কোস্ট ট্রাস্ট। সহযোগিতা করেছে ইউনিসেফ ও  মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রনালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ওসি মাকসুদুর রহমান মুরাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূর নবী, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, কোস্ট ট্রাস্টের যুগ্ম পরিচালক ইকবাল আহমেদ, এপিসি প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান, উপজেলা সমন্বয়কারী ফাহিমা আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।