বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৫৬
৭৯৮
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে যাত্রী নিয়ে জুয়েল নাজমুল পরিবহন নামে একটি বাস রাস্তার পাশে পুকুরে পড়ে গিয়ে ২৫ জন যাত্রী আহত হয়েছে। এসময় স্থানীয়রা ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করে ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। তবে এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। আহতদের মধ্যে মমতাজ বেগম, সুর্বনা, সবিতা রানী দাস ও মাইনুর, মোঃ রাকিব, অভি হাওলাদার, মোঃ রাছেলের নাম পাওয়া গেছে। বাকীদের নাম পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রবিবার বিকেলে সাড়ে ৫ টার দিকে ভোলা থেকে চরফ্যাশন গামী যাত্রীবাহী ওই বসটি যাত্রী নিয়ে আসছিল। বোরহানউদ্দিন উপজেলার হেলিপ্যাড এলাকায় আসলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ২৫ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা দ্রæত আহত যাত্রীদের উদ্ধার করে ভোলা ও বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহারুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস দুর্ঘটনায় আহত যাত্রীদের মধ্যে অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধারের জন্য পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত