অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৩ই মে ২০২৬ | ২৯শে বৈশাখ ১৪৩৩

ভোলায় প্রথম দিনে করোনা ভ্যাকসিন নিলেন ২৪৭ জন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৫৪

remove_red_eye

৭১১

টিকা প্রদান  কার্যক্রমের উদ্বোধন

হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায়  করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় ভোলা সদর হাসপাতালে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। প্রথমে ভোলার সাবেক সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদার করোনার টিকা গ্রহণ করেন। একইসাথে জেলার অন্য ৬ উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যকসিন প্রদান শুরু করা হয়। স্বাস্থ্য বিভাগের আয়োজনে প্রথমদিনে সদর উপজেলায় নিবিন্ধিত ৯০ জনের মধ্যে করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। জেলায় মোট ২৪৭জন টিকা নিয়েছেন। ভ্যকসিন নিয়ে সবাই সুস্থ্য রয়েছেন। কারো মধ্যে কোন পার্শ্বপতিক্রীয়া দেখা যায়নি। এপর্যন্ত ৭২৩ জন নিবন্ধিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আমরা করোনার ভ্যকসিন দিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি। কারণ বাংলাদেশসহ পৃথীবির অল্পকিছু দেশে এই ভ্যকসিন দেয়া হচ্ছে। এই ভ্যকসিনটি সারা বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি ভ্যকসিন। এটি অত্যান্ত নিরাপদ। এ পর্যন্ত দেশে যারাই এটি গ্রহণ করেছেন তাদের বড় ধরনের কোন পার্শ্বপতিক্রীয়া দেখা যায়নি। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক।
জেলা সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম জানান, জেলায় প্রথম ধাপে ৬০ হাজার ডোজ করোনার ভ্যকসিন এসেছে। এর মধ্যে সদর উপজেলায় ১৫ হাজার ডোজ, চরফ্যাশনে ১২ হাজার, বোরহানউদ্দিন, লালমোহন, দৌলতখান উপজেলায় ৯ হাজার ডোজ করে ২৭ হাজার ও তজুমদ্দিন ও মনপুরায় ৬ হাজার করে মোট ১২ হাজার ডোজ ভ্যকসিন দেয়া হবে ৩০ হাজার মানুষের মাঝে।
তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকাল ৩ পর্যন্ত টিকা প্রদান চলবে। সরকারের নির্দেশনা অনুয়ায়ী যাদের কথা বলা হয়েছে তারাই রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম ধাপে টিকা পাবেন বলে জানান জেলার স্বাস্থ্য বিভাগের প্রধান এই কর্মকর্তা।
করোনার ভ্যকসিন গ্রহণকারী ভোলার সাবেক সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদার বলেন, আমি অত্যন্ত আনন্দিত ভ্যকসিন গ্রহণ করতে পেরে। করোনার থেকে সুরক্ষার জন্য ভ্যকসিন একটি ঔষুধ। অন্যন্য ঔষুধের যেমন পার্শ্বপতিক্রীয়া থাকে তেমনি এটিরও থাকতে পারে। এতে বিচলিত হওয়ার কিছু নেই। অপর ভ্যাকসিন নেয়া প্রফেসর ডা: খাদিজা বেগম বলেন, এখন আর করোনার আতংকে থাকতে হবেনা। নিজেকে নিরাপদ মনে হচ্ছে। তিনি সুস্থ্য ও ভালো আছেন বলেও জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা পুলিশ সূপার সরকার মো: কায়সার, হাসপাতালের তত্বাবধায়ক ডা: সিরাজউদ্দিন প্রমূখ।

আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী

আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার

জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়

আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি

মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি

শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান

শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান

আরও...