চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৫০
৭৪৭
সাংবাদিক সম্মেলনে তোতা পরিবারের দাবি
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে কলেজ ছাত্রীর উপর এসিড নিক্ষেপের ঘটনাকে ইউপি নির্বাচন সামনে রেখে সাজানো নাটক বলে দাবি করেছেন অভিযুক্ত বেলায়েত হোসেন তোতা’র বোন মোসাঃ সুখীসহ পরিবারের সদস্যরা ।
রোববার ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্য অভিযোগ করা হয়, চরফ্যাশন উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে ৬ নং ওয়ার্ডের মেম্বার হওয়ার ঘোষনা দিয়ে গণসংযোগসহ নানা সামাজিক কর্মকান্ডে জড়িত হন বেলায়েত হোসেন তোতা। তোতা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহŸায়ক ও ক্ষুদ্র ব্যবসায়ী । তোতার নির্বাচন করার ঘোষনায় বাধা হয়ে দাঁড়ান অপর সম্ভাব্য মেম্বার প্রার্থী খালেক সিকদার। নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রথমে এক লাখ টাকা দেয়ার প্রলভন দেয়া হয় তোতাকে। ওই প্রস্তাব না মানায় হুমকী ধাকমী ও মামলায় জড়ানোর ভয় দেখানো হয়। এর আগেও এলাকার মিনাবাজারে ব্যবসায়ীদের বিরোধে অন্যদের সঙ্গে তোতাকেও বিবাদী করেন খালেক সিকদার গ্রæপ। এই সব ঘটনার ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( ৫ ফের্রুয়ারি) রাত ৮টায় নিজ মেয়ের গালে দগ্ধজাত কিছু লাগিয়ে এসিড নিক্ষেপের ঘটনা সাজানো হয়। ওই মামলায় তোতা ও তোতার বন্ধুকে আসামী করা হয়। খালেক সিকদারের মেয়ে সালমা আক্তার মুন্নি বিবাহিত । বর্তমানে পড়া লেখা না করলেও তাকে কলেজ ছাত্রী বলা হয় । খালেক সিকদারের সঙ্গে তোতা’র পরিবারের জমি নিয়ে কোন বিরোধ না থাকলেও এসিড নিক্ষেপের মামলায় জমির বিরোধের কথা বলা হয়েছে। ইনজেকশন সিরিন্স দিয়ে এসিড ছোড়া হয় বলেও উল্লেখ করেন। সাজানো এই এসিড নিক্ষেপের ঘটনার প্রকৃত তদন্ত করার দাবি জানান তোতার বৃদ্ধা মা মোর্শেদা বেগম।
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত