বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৩৩
১০২৭
আকতারুল ইসলাম আকাশ : ভোলায় পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের প্রশিক্ষণের একটা অংশ। খেলাধুলা শরীর গঠনের সহায়তার পাশাপাশি শৃঙ্খলাবোধ জাগ্রত করে। যা পুলিশের পেশাগত কাজে অত্যন্ত সহায়ক।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের নিজ নিজ সরকারি দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখতে বিশেষ খেয়াল রাখতে হবে। তিনি প্রতিটি ইউনিটে নিয়মিত খেলাধুলার আয়োজন করার জন্য ইউনিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন।জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্টে এ দল, বি দল, সি দল ও ডি দল অংশগ্রহন করে।এসময় ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক ইয়ারুল আলম লিটন, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা ডিআই ও-১ আরওআই, রিজার্ভ অফিস, আরআইসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত