অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় বাল্য বিয়ে নিরোধ আইন বিষয়ক পরিচিতি সভা

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:২৮

remove_red_eye

৬৬০

হাসনাইন আহমেদ মুন্না :  ভোলা জেলায় শিশু আইন এবং বাল্য বিবাহ নিরোধ আইন বিষয়ক পরিচিতি সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা ত্বরান্বিতকরণ (এপিসি) প্রকল্প’র আওতায় শিশু বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে অনুষ্ঠানটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কোষ্ট ট্রাস্ট। ইউনিসেফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সভায় শিশু ও বাল্য বিবাহ নিরোধ আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
ভোলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো: নুরুল আমিন। বক্তব্য দেন, প্রকল্পের সমন্বয়কারী মিজানুর রহমান, প্রেসক্লাব সহসভাপতি জুন্নু রায়হান, সাংবাদিক মোকাম্মেল মিলন, হাসিব রহমান, নেয়ামতউল্লাহ,কামরুল ইসলাম,মেজবাহউদ্দিন শিপু প্রমূখ।
প্রকল্পের সমন্বয়কারী মিজানুর রহমান জানান, ২০১৫ সালের ডিসেম্বর মাস থেকে জেলার সদর উপজেলা, লালমোহন, চরফ্যশন ও মনপুরায় এই প্রকল্প’র মাধ্যমে শিশু কিশোরদের সুরক্ষায় তারা কাজ করছে। প্রচলিত সমাজের কুসংস্কার ও খারাপ অভ্যাসগুলো থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে ১২০ টি কিশোরী ক্লাব কাজ করছে।
তিনি আরো জানান, বিশেষ করে বাল্য বিবাহ বন্ধে উঠান বৈঠকসহ ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। প্রকল্পের শুরু থেকে গত নভেম্বর পর্যন্ত ৩৬৭টি বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। তাই বাল্য বিয়ের ক্ষতিকর দিক তুলে ধরে এটি বন্ধে আইন প্রয়োগে কঠোরতার পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহŸান জানান তিনি।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...