অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহন হাসপাতালে মিডওয়াইফের অবহেলায় ভাইয়ের মৃত্যুর অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২১ রাত ০৯:৪৬

remove_red_eye

৬৭৫

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে দায়ীত্বরত মিডওয়াইফের অবহেলায় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে এক ব্যবসায়ী।

বৃহস্পতিবার লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লালমোহন মসজিদ মার্কেটের কম্পিউটার ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান জানান, গত ৩০ জানুয়ারি দুপুর সাড়ে ১২ টায় তার বড় ভাই কিশোরগঞ্জ গ্রামের মোঃ হানিফকে বুকে ব্যথা ও শ্বাসকষ্টোর কারণে হাসপাতালে নেওয়া হয়। তাকে ভর্তি করানোর পর আড়াইটার দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে তার ছেলে মোঃ নোমান কর্তব্যরত নার্স খুঁজতে থাকে। ৩য় তলায় কোন নার্স না পেয়ে দ্বিতীয় তলায় যায় সে। সেখানে গিয়ে দেখে মিডওয়াইফ তানিয়া মোবাইলে ফেসবুক দেখছে। তাকে নোমান বাবার শ্বাসকষ্টের তীব্রতার কথা জানালে মিডওয়াইফ তানিয়া কোন কর্ণপাত করেননি। তিনি ফেসবুকে ব্যস্ত থাকেন। পরে নোমান নিচ তলায় জরুরী বিভাগে গিয়ে ডাক্তার খুঁজতে থাকেন। ডাক্তারকে না পেয়ে সে এম্বুলেন্স খবর দিয়ে তার বাবাকে এম্বুলেন্সে উঠায় ভোলা সদর হাসপাতালে নেওয়ার জন্য। এসময় রোগীর ছাড়পত্র চাইলে তানিয়া দেয়নি। এর কিছুক্ষণ পরই এম্বুলেন্সে নোমানের বাবা মারা যায়। বাবার মৃত্যুতে নোমান মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং শোকাহত হয়ে উত্তেজিত হয়। এসময় তানিয়ার সাথে অনাকাঙ্খিতভাবে কথাকাটাকাটি ও ভৎসনা করে। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, স্থানীয় লোকজনসহ হাসপাতালের আরএমও ডাঃ মহসিন খানের মাধ্যমে ক্ষমা চেয়ে বিষয়টি মিমাংসা করে দেন। কিন্তু মিডওয়াইফ তানিয়া নিজের দায় এড়ানোর জন্য নোমানের বিরুদ্ধে মামলা করে। মিডওয়াইফ তানিয়া জানান, নোমান তার কাছে আসলে তিনি ডাক্তারকে ফোন করেন। এরই মধ্যে সে তাকে আঘাত করে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...