অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় দুই মেয়রসহ ৯ কাউন্সিলর প্রার্থীর মনোণয়নপত্র বাতিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২১ রাত ০৯:২৮

remove_red_eye

৭২৪

অচিন্ত্য মজুমদার/ এআর সোহেব চৌধুরী  : পঞ্চম ধাপের ভোলার দুই পৌরসভা নির্বাচনে প্রার্থীদের যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার নির্বাচন কার্যলয়ে ভোলা ও চরফ্যাশনে মেয়র-কাউন্সিলর ও সংরক্ষতি মহিলা কাউন্সিলরদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা হয়। এতে চরফ্যাশন পৌরসভা মেয়র পদে ৯ মেয়র প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী হুমায়ুন কবির সিকদারের আয়কর রিটার্নের তথ্যে গরমিল ও বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা মোঃ ইউসুফের মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় প্রাথমিকভাবে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ৯৫ জন কাউন্সিলির ও সংরক্ষতি মহিলা কাউন্সিলরদের মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতলি করা হয়।  এর মধ্যে ভোলা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাজিব হাসান লিপু ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: আজাদ উদ্দিন, ৬নং ওয়ার্ডের মো: সালাউদ্দিন, ৮নং ওয়ার্ডে  মো: ছিদ্দিকুর রহমান মোক্তাদী ও ৯নং ওয়ার্ডের মো: আবদুল করিম মুন্সীর মনোনয়নপত্র বাতিল করা হয় ৷ অপরদিকে ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী জাহানারা বেগম, নাজমা বেগম ও কামরুন্নাহার মনজুর মনোনয়নপত্র বাতিল করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আলা উদ্দিন আল মামুন এসব তথ্য নিশ্চিত করে জানান, প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে তথ্যে গরমিল থাকায় প্রাথমিকভাব এদের মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রার্থীতা পূনরুদ্ধারে যথাযথ আপিলের সুযোগ রয়েছে বলেও জানান তিনি। এই দুই পৌরসভায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১০ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ শেষে ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...