অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় যাত্রীবাহী বাস চাপায় অটোরিকশা চালক নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:০৬

remove_red_eye

৭৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় যাত্রীবাহী বাসের চাপায় মো: কবির (২৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে।  বুধবার সকালে সদর উপজেলার আলিনগর বিশ্ব রোডে এলাকার মাদ্রাসা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির একই উপজেলার পৌর ৫ নং ওয়ার্ডের আবদুল বারেক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কবির ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে মুরগির বাচ্চা বোঝাই অটোরিকশা নিয়ে ভেদুরিয়া লঞ্চঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। পথে মাদ্রাসা বাজার এলাকায় ইসরাত এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস সামনে থেকে অটোরিকশাটি চাপা দিলে কবির গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় উত্তেজিত জনতা ও গাড়ি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু'পক্ষের অন্তত ১০জন আহত হয়। পরে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...