অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলা প্রেসক্লাবে বর্তমান কমিটির উপর আদালতের নিষেধাজ্ঞা নেই

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:২৮

remove_red_eye

৬৯২

বিশেষ প্রতিবেদক : ভোলা প্রেসক্লাবের  নির্বাচনের ২০ দিন পর মনোনয়নপত্র বাতিল হওয়া  ৬ জনের দায়ের করা মামলার সোমবার শুনানী শেষে আদালত প্রেসক্লাবের কমিটির কার্য়ক্রমের উপর নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছেন। এই আদেশে সন্তোষ প্রকাশ করেন ভোলার পেশাদার  সাংবাদিকরা।  ৩০ নভেম্বর ছিল প্রেসক্লাবের নির্বাচন । ওই নির্বাচনে  ১১টি পদে ২১  জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেন।  সহসভাপতি পদে দুই জন মনোনয়নপত্র জমা দেন নি। সাধারন সম্পাদক পদে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ক্রীড়া ও পাঠাগার সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্রের সঙ্গে  সাংবাদিকতার নিয়োগপত্র ও প্রেসক্লাবের সদস্য চাঁদা পরিশোধ না থাকায় ৭ জনের মনোনয়নপত্র বাছাইকালে বাতিল করেন নির্বাচন কমিশন। এরা হচ্ছেন সামস উল আলম মিঠু,  নজরুল হক অনু, আল-আমিন শাহরিয়ার, ওমর ফারুক,  হারুন অর রশিদ, শিমুল চৌধুরী,  মোঃ মিজানুর রহমান । ৩০ নভেম্বর বিকালে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ১১ জনের নির্বাহী পরিষদের নাম ঘোষনা করেন।  ফলাফল ঘোষনা শেষে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ৩ জানুয়ারি কার্য নির্বাহী পরিষদের প্রথম সভায় ওই কমিটি আগামী দুই বছরের জন্য কর্ম-পরিকল্পনা ঘোষনা করেন। স্বাভাবিক নিয়মে যখন নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করছিলেন। ২০ জানুয়ারি হঠাৎ করে  মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে ৬ জন পূনরায় নির্বাচন দাবি করে মামলা করেন আদালতে। একই সঙ্গে বর্তমান কমিটির কার্যক্রম বন্ধ রাখার জন্য আদালতে নিষেজ্ঞা চান। এ নিয়ে বিব্রত হন প্রকৃত পেশাদার সাংবাদিকরা। ১ জানুয়ারি সোমবার  বর্তমান কমিটির পক্ষে ভোলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী ছালাউদ্দিন হাওলাদার, আইনজীবী সমিতির সম্পাদক ও প্রেসক্লাব নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য এডভোকেট নুরুল আমিন নুরন্নবী , সিনিয়র আইনজীবী এডভোকেট রবীন্দ্র নাথ দে, আইনজীবী অরিফুর রহমানসহ ১৫জন আইনজীবী অবস্থান নিয়ে শুনানীতে অংশ নেন। এ সময় বিজ্ঞ আইনজীবীরা প্রমানপত্র তুলে ধরে জানান, ঐতিহ্যবাহী  ভোলা প্রসক্লাব পরিচালিত হবে প্রকৃত সাংবাদিকদের দ্বারা। যারা সাংবাদিকতায় নেই, যাদের নিয়োগপত্র নেই  , যারা সদস্য চাঁদা পরিশোধ করেন না , তারা প্রেসক্লাব পরিচালনায় থাকতে পারেন না। তারা পরিবেশ বিনষ্ট করতে এই মামলা দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আমিরুল ইসলাম বাছেত, মো: রাসেল তাদের পক্ষে সাফাই বক্তব্য দেন। আদালত  উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে পর্যালোচনা শেষে রায় প্রদান করেন। এ সময় বাদী পক্ষের এ্যাডক কমিটি গঠনের প্রস্তাবও বাতিল করে আদালত । এই আদেশে সন্তোষ প্রকাশ করেন ভোলার প্রকৃত পেশাদার সাংবাদিকরা।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...