অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাসনে বাল্য বিয়ে করায় বরসহ ৩ জনের কারাদণ্ড


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২১ রাত ০৮:৫৪

remove_red_eye

৭৮৮



চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাসনে বাল্য বিয়ের অপরাধে বর, বরের পিতাসহ কনের পিতার ৬ মাসের  কারাদР দিয়েছেন ভ্রাম্যমান আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা  সহকারী কমিশনার ( ভূমি) রিপন বিশ্বাস। রবিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস  বলেন, বরের বাড়ীতে  বউ ভাতের আয়োজন চলছিল। সেখান থেকে বর মোঃ সোহেল(২৯) কনে এস এসসি পরীক্ষার্থী(১৬) বরের বাবা আবু তাহের ও কনের বাবা নুরুজ্জামান  সহ প্রত্যেককে  ৬ মাস করে দÐাদেশ  প্রদান করেন।
কনের বাড়ী ভোলা জেলার লালমোহন উপজেলার অন্নদা প্রসাদ গ্রামে।  বর সোহেলের বাড়ী চরফ্যাসন উপজেলার ওসমানগঞ্জের উত্তর ফ্যাসন গ্রামে।
জানা গেছে তিন দিন আগে লালমোহন উপজেলার  অন্নদা প্রসাদ গ্রামের নুরুজ্জামান এর এসএসসি পশিক্ষার্থী মেয়ের  সঙ্গে  চরফ্যাসনের ওসমানগঞ্জের উত্তর ফ্যাসন গ্রামের আবু তাহের এর ছেলে  সোহেলের সাথে বিয়ে সম্পন্ন হয়।
কনের বয়স কম থাকায় চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রিপন বিশ্বাস  উভয় পক্ষের ৩ জন কে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলেন বর সোহেল,  বরের পিতা আবু তাহের ও কনের পিতা নুরুজ্জামান।