চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২১ রাত ০৮:৫১
৭৮৯
চরফ্যাশন প্রতিনিধি : জমি দখলকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় নারী পুরুষসহ আহত হয়েছেন ৮জন। রবিবার (৩১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ৬নং ওয়ার্ডের পলফান বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন,মো. ফারুক (৬০) রাকিব (১৭) সামসুদ্দিন (৩৫) সালাহউদ্দিন (৪০) আবদুল গনি (৫০) আসমা বেগম(৩৫) হাসিনা (৩৫)সহ সাজেদা (৩০)।
আহত মো. ফারুক অভিযোগ করে বলেন, বংশ পরম্পরায় শতবছর ধরে আমাদের ১২৮ শতাংশ জমি ভোগদখলসহ চাষাবাদ করে আসছি। সাবেক চর তোফাজ্জল মৌজার এসএ ৩২৫ নং খতিয়ানের ৬৩০,৬৩১, ও ৬৩২ নং দাগে আমাদের ভোগ দখলীয় ৭একর ১২ শতাংশ জমি একই এলাকার বাসিন্দা বারেকের ছেলে রিয়াজ, আবু সুফিয়ান, নুর মোহাম্মদ,ইউসুফ, ইব্রাহীম খলীলের ছেলে ওহিদুর রহমান,জসিম উদ্দিনের স্ত্রী কহিনুর, ওহিদুর রহমানের স্ত্রী জান্নাত,ইউসুফের স্ত্রী রাবেয়াসহ প্রায় ২০ থেকে ২৫ জনের একটি গ্রæপ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে দখল করতে গেলে আমরা বাঁধা দিলে আমাদের উপর দেশিও অস্ত্র দাঁ সেনি লোহার রড ও লাঠিসোঠাঁ দিয়ে এলোপাথারী মারধর ও কুপিয়ে রক্তাক্ত এবং লাঠির আঘাতে রক্ত নীল ফোলা জখম করে। এসময় স্থানিয়রা আমাদের উদ্ধার করে চরফ্যাশন সরকারী হাসপাতালে নিয়ে আসে। স্থানিয়দের ভাষ্যমতে ওই জমিটি নিয়ে এর আগেও একাধীকবার স্থানীয় ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে সালিশ ফয়সালা হলেও প্রতিপক্ষরা চেয়ারম্যনের নির্দেশ অমান্য করে জমি দখলের পায়তারা করে। হামলাকারীদের বিরুদ্ধে এর আগেও একটি নন জিআর ১৩/২০ নং মামলা রয়েছে বলেও বাদি সামসুদ্দিন জানান। এঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানিয় ইউপি চেয়ারম্যান আলহাজ্জ মো. আনোয়ার হোসেন বলেন, জমি নিয়ে মারামারির ঘটনা শুনেছি। তবে উভয়পক্ষ সুস্থ্য হয়ে আসলে স্থানিয়ভাবে সালিশ ফয়সালা করে সুষ্ঠ সমাধান করা হবে।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরাদ হোসেন জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত