চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২১ রাত ১১:১৫
৯৪২
চরফ্যাশন প্রতিনিধি : মায়ের কান্নায় বাতাস ভাড়ি হয়ে উঠেছে ঈশা মনিদের বাড়িতে। ৫দিন পূর্বে গত ২৫ জানুয়ারি নিখোঁজ হয় ঈশা মনি। চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর শিবা চৌমহনি সংলগ্ন আবুবকরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড হাজি বাড়ির বাসিন্দা প্রবাসী তাইফুর রহমান বাচ্ছুর ছোট মেয়ে নবম শ্রেণীর ছাত্রি মারিয়া আকতার ঈশা মনি গত সোমবার সকাল ১০টায় নবম শ্রেণীর বই আনার উদ্দেশ্যে আবুবকরপুর ফাজিল মাদরাসায় গেলে সেখান থেকে আর বাড়ি ফিরে আসেনি বলে সূত্রে জানা গেছে। ওইদিন মাদরাসার প্রিন্সিপাল ও একজন শিক্ষক ঈশা মনিকে মাদরাসা প্রাঙ্গনে দেখেছেন বলেও দাবি করেন। তবে ঈশা মনির মা ইশরাত জাহান নিপা কান্নাভরা কন্ঠে বলেন, আমার মেয়ে ২৫ তারিখে নিখোঁজের প্রায় ৩দিন পূর্বে আমাদের বাড়ির ওয়ারিশি সম্পদ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জের ধরে বাকবিতন্ডা হয়েছে। আমার ঈশা মনিকে শত্রæতা করে গুম করা হয়েছে। ঈশা মনির বড়ো বোন পিংকি জানান, তাদের সাথে পৈত্রিক সম্পদ নিয়ে পারিবারিক একটি বিরোধ রয়েছে। এবং তারই একটি গ্রæপ সড়যন্ত্র করে এমন ঘটনা ঘটাতে পাড়ে। তিনি আরও বলেন, এলাকার সকল যায়গায় খোঁজ খবর নিয়েছি ঈশাকে কোথাও পাওয়া যাচ্ছেনা। তবে ওর সঙ্গে কারও সাথে সম্পর্ক রয়েছে এমন কোনোও তথ্যও নেই। ঈশা মনির ভগ্নিপতী মিজানুর রহমান বলেন, ঈশা মনিকে যেকোনো চক্র গুম করে ফেলেছে। প্রশাসনের কাছে আমাদের আবেদন তদন্ত পূর্বক আমরা ঈশা মনির সন্ধ্যান চাই। এ অভিযোগ প্রসঙ্গে দুলারহাট থানার অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন জানান, নিখোঁজ ঈশা মনির পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। বার্তা পাঠিয়ে দেয়া হয়েছে এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে।
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত