তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২১ রাত ১০:১৪
৭০২
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের দক্ষিণ খাশেরহাট টু মুচিবাড়ী সড়কের শাহ আলম মডেল কলেজ এলাকায় এ্যাম্বুলেন্সের সাথে অটো বোরাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় একজনকে ভোলা সদরে রেফার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত এ্যাম্বুলেন্সটি পুলিশ হেফাজতে আছে। এ্যাম্বুলেন্স ড্রাইভার মোঃ জুয়েল জানান, রাস্তার মোড়ে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কবির সোহেল জানান, দুর্ঘটনায় গুরুতর আহত জসিমউদ্দিন (৫৫), হাবিবুল্লাহ (৬০), রিনা রানী দাস (৩৫) এর মাথায় আঘাত পেয়েছে। তজুমদ্দিন অফিসার ইন-চার্জ এস,এম, জিয়াউল হক জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। এ্যাম্বুলেন্সটি পুলিশ হেফাজতে আছে।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত