অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

খেলাধুলাই তরুন ও যুব প্রজন্মকে বিকশিত করে : এমপি জ্যাকব

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২১ রাত ০৯:৪২

remove_red_eye

৮৭১

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে : যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রযুক্তির আসক্তির কারনে তরুনরা এখন সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে। খেলাধুলায় কোনো আগ্রহ নেই। প্রযুক্তি কেন্দ্রিক তাদের মনোযোগ ও ব্যস্ততার ফলে তরুনরা দিন দিন অলস হয়ে পড়ছে। খেলাধুলাই একমাত্র তরুন ও যুব প্রজন্মকে বিকশিত করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আজ দেশব্যাপী মুজিববর্ষে ফুটবল টুর্ণামেন্টের এতো আয়োজন। মঙ্গলবার (২৬জানুয়ারি) চরফ্যাশ উপজেলার শেখ রাসেল স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জ্যাকব এসব কথা বলেন। তিনি বলেন, টেকসই উন্নয়নশীল দেশ গড়তে হলে তরুন প্রজন্মকে নৈতিকতা- উৎকর্ষতা ও উন্নয়নের ধারক-বাহক ও চালক হিসেবে দক্ষতা অর্জন করতে হবে। জীবনমান উন্নয়নে খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থ্যতা ও মানষিক বিকাশে সক্ষমতা অর্জনের বিকল্প নেই। মুজিববর্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে ফাইনাল খেলায় মাদ্রাজ ও আহাম্মদপুর ইউনিয়নের মধ্যকার খেলায় মাদ্রাজ একাদশ ১-০ গোলে বিজয়ী হয়। পরে প্রধান অতিথি বিজয়ী মাদ্রাজ ও আহাম্মদপুর একাদশের দলনেতাদের হাতে গোল্ডকাপ এবং রানার্স আপ ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি,চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন ও সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...