লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২১ রাত ১০:৫৩
৭১৩
লালমোহন প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলার আওয়ামীলীগ প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব মোখলেছুর রহমানের ২৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি রবিবার আসরবাদ ভোলার লালমোহন থানার মোড়ে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। এমপি শাওন তার বক্তব্যে বলেন মরহুম আলহাজ্ব মোখলেছুর রহমান হাওলাদার লালমোহনে অনেক নির্যাতন স্বীকার করে আওয়ামীলীগকে ধরে রেখেছেন। তার অনেক ত্যাগ ছিল দলের জন্য। তিনি শত নির্যাতন সহ্যকরেও আওয়ামীলীগের আদর্শ থেকে লক্ষ্যচ্যুত হননি।
এ সময় অনান্যের মধ্যে বক্তব্য রাখে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামীলীগের যুগ্মআহবায়ক মঞ্জু তালুকদার, পৌরযুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, পৌরসভা ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জসিম ফরাজী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মর্তুজা সজীব প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান হাওলাদার, মরহুমের ছেলে এডভোকেট তোফাজ্জল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে মরহুমের কবর জেয়ারত করা হয়। কবর জেয়ারত করেন উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা শাহে আলম।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত