বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২১ রাত ১০:৫২
৭৪৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহনে সালিশের নামে এক লাখ ৬৫ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে কৃষক আবুল কালামকে প্রকাশ্যে বেদম মারধর করার অভিযোগ ওঠেছে ফরাশগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরাদ হোসেন মুরাদের বিরুদ্ধে । পরিবারের সদস্যরা ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ আবুল কালামকে উদ্ধার করেন। প্রভাবশালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা নিতে অপরাগতা প্রকাশ করেন লালমোহন থানার ওসি।
রবিবার বিকালে এক সংবাদ সম্মেলনে আবুল কালাম, তার মেয়ে সীমা আক্তার, রাজিয়া সুলতানা মুন্নি অভিযোগ করে বলেন, তাদের পৈত্যিক ও কেনা জমির মধ্যে ১৯ শতাংশ জমি নিয়ে এলাকার মুসা নামে এক ব্যক্তির বিরোধ দেখা দিলে বিষয়টি সালিশ করার নামে আবুল কালামের কাছে প্রথমে এক লাখ টাকা দাবি করেন ইউপি চেয়ারম্যানের ভাই মামুনুর রশিদ মামুন। দুই দফা সালিশের তারিখ দিয়ে তালবাহানা করতে থাকেন মামুন। ২০ জানুয়ারি বুধবার সকাল ১১টায় দিদার মসজিদ এলাকায় অপর এক সালিশ বৈঠকে হঠাৎ করেই ইউপি চেয়ারম্যান মুরাদ চৌকিদার দিয়ে আবুল কালামকে ডেকে এনে এক লাখ ৬৫ হাজার টাকা দেয়ার জন্য বলেন। কে ও কিসের টাকা বলতেই চেয়ারম্যান প্রকাশ্যে মারধর করতে শুরু করেন এবং আবুলকালামকে চৌকিদার দিয়ে আটকে রাখেন। এ অবস্থায় জাতীয় জরুরী সেবার ৯৯৯ নাম্বারে ফোন করে সাহায্য চান আবুল কালামের মেয়েরা। এদিকে ইউপি চেয়ারম্যান ফরাদ হোসেন মুরাদ জানান, বিষয়টি সত্য নয়। আবুল কালামের সঙ্গে এক ব্যক্তির জমি বিক্রির বায়নাপত্র হয়। ওই টাকা ফেরত দিতে তাকে ডেকে আনা হয়ে ছিল। মারধর করা হয়। চেয়ারম্যান মুরাদ নির্বাচিত হওয়ার পর ২৯ নভেম্বর দায়িত্ব নেন। এর পরই একের পর এক সালিশের নামে চাঁদা নেয়ার অভিযোগ করেন সংবাদ সম্মেলনে উপস্থিত কয়েকজন। লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, পুলিশ ওই ব্যক্তিকে চেয়ারম্যানের কবল থেকে উদ্ধার করেছে। কিন্তু কোন লিখিত অভিযোগ পান নি। অভিযোগ পেলে অবশ্যই মামলা নিবেন।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত