লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২১ রাত ০৯:০৯
৭৫৪
মোঃ জসিম জনি/ ওমর রায়হান অন্তর, , লালমোহন থেকে : শীত এলে চারদিকে আনন্দভোজনের বন্যা বইয়ে যায়। বাস, লঞ্চ রিজার্ভ করে প্রতিটি এলাকায় চলে পিকনিক বা আনন্দভোজন। তবে এ আনন্দ দরিদ্র পরিবারের জন্য কখনো হয়না। চাঁদা দিয়ে কোথাও তারা আনন্দভোজনের জন্য যেতেও পারে না। গরীব, অসহায়, দুস্থ এমন ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুর জন্য ব্যতিক্রমী মেজবান আনন্দভোজনের আয়োজন করা হয়েছে ভোলার লালমোহনে। ছিল গান বাজনারও আয়োজন। ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের পক্ষে পৌরসভার ৩ ও ১২ নং ওয়ার্ডের স্থানীয় অধিবাসীরা শনিবার দুপুরে এ আয়োজন করে।
৩নং ওয়ার্ডের কাউন্সিলর অহিদুর রহমান এর মাঠে প্যান্ডেল করে দুই ওয়ার্ডের গরীব, অসহায়দের জন্য আনন্দভোজে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর অহিদুর রহমান, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম ফরাজী, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন, মোখলেছুর রহমান, জয়নাল হাওলাদার, লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, আবুল কাশেম, রুহুল কুদ্দুস রিয়াজ, শাহে আলম, রহিম মাল, গিয়াস উদ্দিন হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কাউন্সিলর অহিদুর রহমান জানান, প্রতি বছরই মহা ধুমধামে এলাকাবাসী আনন্দভোজন করে থাকে। তখন স্থানীয় গরিব পরিবারগুলো ও তাদের শিশুরা চারপাশে এসে চেয়ে থাকে। তারা খাবার পায়না। এবার তাদের কথা চিন্তা করে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের পরামর্শে এলাকাবাসী এ আয়োজন করলো। প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশু আনন্দ আয়োজনের মধ্য দিয়ে খাবার খায়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত