বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২১ বিকাল ০৫:৩৯
৮৪৪
বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলার লালমোহনে জমি বিরধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ইউসুফ আলী আরিন্দা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সিকদারহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী একই এলাকার মৃত গফুর আলী আরিন্দার ছেলে। এঘটনায় নিহতের ছেলে শাহে আলম ও পুত্রবধূ মমতাজসহ ৪ জন আহত হয়।
স্থানীয়রা জানান, নিহত ইউসুফ আলীর সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশিদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। শনিবার দুপুরের দিকে বাড়ির দক্ষিণ পাশে ফসলী জমির বেড়া দেয়া নিয়ে পাশ্ববর্তী বাড়ির আজাহার, ছিটু, ইব্রাহিম, শহিদুল ও জাকির আল ইসলামদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ইউসুফ আলীর উপর হামলা চালালে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে বাড়িতে নিলে সেখানে তিনি মারা যান। এছাড়া নিহতের ছেলে শাহে আলম ও পুত্রবধূ মমতাজসহ ৪ জন আহত হয়।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে ও ৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলার দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত